যানজট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যানজট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০১০

প্রাইভেট গাড়ীর সেবাদাস

প্রাইভেট গাড়ীর সেবাদাস

সেবাদাস হচ্ছে এমন একটি শ্রেণী যার মূল কাজ হচ্ছে যে কোন মূল্যে মনিবের সার্বিক সুবিধা নিশ্চিত করা। সেবাদাসগন তার শ্রেণী অপেক্ষাও মনিবের সুবিধাকে অগ্রাধিকার প্রদান করে থাকে। আমাদের সমাজ ব্যবস্থা ও মনমানসিকতাও কি সেদিকেই যাচ্ছে?
নগর পরিকল্পনায় কিছু মানুষের বাহনের সুবিধা নিশ্চিত করাই কি আমাদের মূল লক্ষ্য?

গত ২৪ আগষ্ট ২০০৯ তারিখে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের দেখছি সিলেট রেজিষ্ট্রি মাঠ হকারমুক্ত করা হয়েছে। কিন্তু ব্যক্তির সহযোগিতায় এই মাঠটি হকারা ব্যবহার করে আসছিল। ফলে মাঠের পার্শ্বে থাকা পূর্ত ভবনের কর্মকর্তা কর্মচারীদের গাড়ী পার্কিং করতে হতো রাস্তার উপর। উচ্ছেদের পর মাঠটি এখন ব্যবহার করা হচ্ছে গাড়ী পাকিং করার জন্য। কারো মতে হয়তো বিষয়টি যৌক্তিক, আর এ প্রেক্ষিতে আমার মনে কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। এইটি মাঠটিতে ৫০টির বেশি হকারের দোকান ছিল। যদি ধরে নেওয়া যায় প্রতিটি দোকানের কর্মচারী ও পরিবারের লোকেজন মিলে দোকান প্রতি ৪ জন করে লোক এই দোকানের উপর নির্ভর ছিল, তবে প্রায় ২০০ লোক এই দোকান হতে তাদের জীবিকা নির্ভাহ করত। কিন্তু হকার উচ্ছেদের পর, গাড়ী পাকিং করার কত লোকের জীবিকার সংস্থা হয়েছে, কতলোক সুবিধা পাচ্ছে? রাষ্ট্র, সরকার এবং সমাজের কাছে প্রশ্ন, গাড়ীর পাকিং ও মানুষের জীবকার মাঝে কোনটির সুবিধাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন?

ঢাকা শহরের বিভিন্ন স্থানে গাড়ীর পার্কিংএর ব্যবস্থা রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন জনগনের টাকায় মাত্র ১০-২০ টাকায় ঘন্টাখানেক এখানে গাড়ী রাখতে পারেন। এই জায়গাগুলো পাবলিক প্রার্পাটি। যদি প্রস্তাব করা এই জায়গায় একই মূল্যে হকারদের বসার জন্য সুযোগ দেওয়া হবে কি না? এ প্রশ্নের উত্তর অবশ্যই না আসবে। ঢাকা শহরের গাড়ী পাকিংকে যেমন একটি সমস্যা মনে করা হয়, তেমটি হকারদের বসার ব্যবস্থা একটি তার চেয়ে দীর্ঘ ও পুরাতন সমস্যা। গাড়ীর জন্য ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাকিং সুবিধা নিশ্চিত করা হয়েছে, কিন্তু হকারদের সুবিধার জন্য স্থায়ী ও স্বল্পমূল্যে এ ধরনের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফুটপাত দখল করে রাখার জন্য প্রতিনিয়ত হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু ফুটপাত দখল করে রাখার জন্য গাড়ীর উচ্ছেদ কার্যক্রম হয় না। ঢাকা শহরের রাস্তার একটি বড় অংশ দখল করে রাখে প্রাইভেট গাড়ী। যা একটি ব্যক্তিগত পরিবহন এবং একক মানুষের সুবিধাকে নিশ্চিত করে।

ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়, বর্তমানে এ সকল রাস্তার একটি বড় অংশ জুড়ে থাকে প্রাইভেট গাড়ীর পাকিং। ঢাকা শহরের নিউমার্কেট এর ভিতরে দিয়ে রিকশা চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে নোটিশ প্রদান করা রয়েছে রিকশা পাকিং নিষিদ্ধ, কিন্তু গাড়ী পার্কিং রয়েছে। গাড়ীর পাকিং করার জন্য এখানে সৃষ্টি হচ্ছে যানজট। কয়েক বছরে ধরে এখানে একটি মার্কেট গড়ে উঠছে। এই মার্কেট এ প্রায় ১০০০ টি দোকান রয়েছে। যেখানে গাড়ী ব্যবহারকারীদের জন্য গাড়ীর পাকিং করার ব্যবস্থা রয়েছে। ভাবছি যখন এই মার্কেট চালু হবে তখন কি অবস্থা হবে। গাড়ীর জটে মানুষ এখানে প্রবেশ করতে পারবে না। তখন নতুন কোন সমস্যা দেখিয়ে এ রাস্তায় শুধু রিকশা নিষিদ্ধ করা হবে। নিশ্চিত করা হবে প্রাইভেট গাড়ীর চলাচল।

ঢাকা শহরের প্রায় ২% শতাংশ মানুষের প্রাইভেট গাড়ী রয়েছে। অবাক বিষয় হচ্ছে প্রতিটি মার্কেট ও বাড়ীতে প্রাইভেট গাড়ীর জন্য জায়গা রাখা বাধ্যতামূলক। এটি হচ্ছে রাজউকের ইমারত বিধিমালার নিয়ম। অথচ শহরের পথচারী, বাস ব্যবহারকারী বা রিকশা ব্যবহারকারীদের জন্য কোন বিশেষ ব্যবস্থা নেই মার্কেট ও রাস্তায়। প্রাইভেট গাড়ী ব্যবহার আজ সমাজের অভিজাত্যের প্রতীকী। আমাদের চিন্তায় কে কোন ব্রান্ডের গাড়ী ব্যবহার করে তার উপর নির্ভর করে মানুষের কত উচু মানের। যার যত দামী ও আধুনিক গাড়ীর তার দাম তত বেশী। গাড়ীর হচ্ছে মানুষের অবস্থান নির্ণয়ের সুচক।

ঢাকা শহরের শিশুদের একটি বড় সমস্যা হচ্ছে তাদের বিনোদনের অবস্থা। খেলা জায়গার অভাবে তারা বেড়ে উঠছে টিভি, কম্পিউটার, শপিংমল সংস্কৃতিতে। যা তাদের মানসিক ও শারিরীক বিকাশকে ধ্বংশ করেছে। পরিবেশবাদীরা নিয়মিতই মাঠ পার্কের দাবি করে আসছে। কিন্তু ফলফল শূন্য। বরং মাঠগুলো দখল হয়ে যাচ্ছে মেলা ও গাড়ীর পার্কিং এর নামে। সরকারের কর্তৃপক্ষের কাছে মাঠের আবেদন করা হলে বলে জায়গার সংকট। স¤প্রতি পত্রিকায় দেখলাম কাউরান বাজার উচ্ছেদ করে গাড়ীর পাকিং করা হবে। গাড়ীর পাকিং উচ্ছেদ করে শিশুদের খেলার জায়গা করা যায় না? সরকারে সংস্থাগুলোর মধ্যে নূন্যতম শতাংশের মানুষের জন্য রাজউকের আরো বলিষ্ট উদ্যোগ রয়েছে। বাড়ীতের গাড়ী থাক আর নাই থাকা গাড়ীর জন্য জায়গা রাখতে হবে। ঢাকা শহরের এমন অনেক স্থান রয়েছে, যেখানের রাস্তা সরু থাকার কারণে গাড়ী প্রবেশ করতে পারবে না। কিন্তু রাজউকের নিয়ম অনুসারে এ সকল স্থানে গাড়ীর জন্য জায়গা রাখতে হবে। রাজউকের ইমারত নির্মাণ বিধিমালা সুপষ্টভাবেই এই নির্দেশনা প্রদান করে। ঢাকা অনুকরণে দেশের অন্যান্য শহরেরও এধরনের নীতি গ্রহণ করা হচ্ছে। কিন্তু প্রতিটি বাড়ীতে শিশু থাকা স্বত্বেও বাড়ীতে শিশুর খেলাধূলা বা বিকাশের জন্য কি ব্যবস্থা থাকতে হবে, তার কোন নির্দেশনা নেই। তবে কি গাড়ী আমাদের শিশু অপেক্ষা জরুরি? একটি মানুষের জীবনে গাড়ী না থাকলেও চলে, কিন্তু একটি মানুষের শিশু না থাকলে কি সে শান্তি পায়? যদি গাড়ী শিশু অপেক্ষা আমাদের এত প্রিয় হয়ে থাকে, তবে সেই সকল ব্যক্তিদের জন্য উপদেশ শিশু গ্রহণ না করে একটি আধুনিক গাড়ীকে দত্তক হিসেবে গ্রহণ করুন। শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের সুবিধার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা দেখিয়ে, প্রাইভেট গাড়ীর জন্য সুবিধা নিশ্চিত করা কোন সভ্য সমাজের চিন্তা ও মানসিকতা হতে পারে না। যদি শিশুরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হবে বলে আমরা বিশ্বাস করি, তবে প্রাইভেট গাড়ীর সুবিধা নিশ্চিত না করে, শিশুদের পরিবেশ কিভাব নিশ্চিত করা যায় তা চিন্তা করা উচিত।

বাংলাদেশের সংবিধানের ১৪ এবং ১৫ অনুচ্ছেদর অনুসারে শ্রমিক ও অগ্রসর জনগোষ্ঠীকের শোষণ হতে মুক্তি প্রদান এবং মৌলিক প্রয়োজনের ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব্। অনুচ্ছেদ ২০ (১) অনুসারে কর্ম হচ্ছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য এবং সম্মানের বিষয়। আর যদি সংবিধান আমাদের রাষ্ট্রনীতিতে প্রাধন্য পায়, তবে অধিকাংশ জনগনের চলাচলের ব্যবস্থা, শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ এবং হকারদের কর্ম করার ব্যবস্থা অগ্রাধিকার পাবে। বাংলাদেশ সরকার শিশু অধিকার সনদ, মানবাধিকার সনদসহ বিভিন্ন সনদের স্বাক্ষর করেছে। এ সকল সনদের মানুষকে রাষ্ট্র কর্তৃক বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সংবিধান ও এ সকল আন্তর্জাতিক সনদের কোথাও প্রাইভেট গাড়ীকে সুবিধা প্রদানের কাজ উল্লেখ্য নেই। কিন্তু অবাক হলেও জন্য রাষ্ট্রীয় কোষাগার হতে অর্থ নিয়ে, ঋণ গ্রহণ করে, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে প্রাইভেট গাড়ীর জন্য পার্কিং, ফ্লাইওভার, বিশাল রাস্তার করার পরিকল্পনা মস্ত সরকারী সংস্থাগুলো। কিন্তু অধিকাংশ মানুষের চলাচল, শিশুদের বিনোদন, দরিদ্র হকারদের কর্মসংস্থান, রিকাশ চলকদের ক্ষেত্রে সংস্থাগুলোর চিন্তা ও কর্মের সীমাবদ্ধতা বিস্ময়ের।

যানবাহন ও নগর পরিকল্পনার যে কোন সিদ্ধান্তে প্রথমেই চিন্তুা করা হয় জড় মনিব প্রাইভেট গাড়ী কিভাবে যাবে। প্রাইভেট গাড়ীর কিভাবে নিভিগ্নে চলাচল করবে? প্রাইভেট গাড়ীকে কোথায় থাকবে। গুটি কয়েক প্রাইভেট গাড়ীর মালিকের জন্য অধিকাংশ মানুষের অর্থ খরচ করে এত পরিকল্পনা কেন? রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতি অনুসারে অধিকাংশ মানুষের কেন অগ্রাধিকার পাবে না। তাই মনে হয় অভিজাত্য আর অহংকারে প্রতীকী দেখাতে গিয়ে আমরা হয়ে পড়েছি গাড়ীর সেবাদাস। সত্যিই ভাবতে আবাক লাগে একটি জড়বস্তু কিভাবে সভ্য ও জ্ঞানী সমাজের প্রতিনিধি মানুষকে সেবাদাসে পরিণত করতে পারে। হয়তো এ লেখা পড়ে কেহ কেহ প্রতিবাদ করবে এবং প্রাইভেট গাড়ীর পক্ষে যুক্তি দিতে চেষ্টা করবেন। এ কাজের পূর্বে বিনীত একটি অনুরোধ একবার ভাবুন আপনি কি অধিকাংশ মানুষের যাতায়াত সুবিধা, শিশুদের বিনোদন, হকারদের ব্যবসার সুবিধা, রিকাশ চলাচলের নিশ্চিত জন্য এভাবে যুক্তি উপস্থাপন করবেন।

সোমবার, ১৯ জুলাই, ২০১০

যানজট, জলাবদ্ধতা: অতঃপর শিক্ষা?

যানজট, জলাবদ্ধতা: অতঃপর শিক্ষা?

ঢাকা শহরের যানজট ও জলাবদ্ধতা প্রাকৃতিক দুযোর্গসহ বিভিন্ন কারণে একটি বহুল আলোচিত সমস্যা। এ সমস্যা আজকের নয়, অনেক দিনেরই। এ দুই সমস্যার জন্য বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ নিয়ে কি পরিমান গবেষণা আর প্রকল্প বাসত্মবায়ন হয়েছে তার ইয়ত্তা নেই। তবে ঋণের টাকা এবং তথাকথিত পরিকল্পনাকারীদের পরামর্শের ফলাফল বর্তমানের অসহনীয় যানজট এবং জলাবদ্ধতা। পরিকল্পনা ও উন্নয়নের নামে অনেক সংস'া ও ব্যক্তির পকেট ভারী হলেও জনগনের কাধে চেপেছে ঋণ, যানজট ও জলাবদ্ধতা। বতর্মান সংকটের অবস'ায় ভয় হচ্ছে, আবার কোন প্রকল্প আসছে কিনা ! কোন একটি সমস্যাকে টিকিয়ে রাখা একটি ভাল ব্যবসা। ঢাকা শহরের যানজটও হয়তো এ ধরনের একটি বিষয়, তাই অব্যাহত বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সাথে আসছে নতুন নতুন প্রকল্প, আর নিয়মিত ব্যবসা। এর পরিণতিই বা কি হবে? যদি বিগত দিনের মতো অনুউর্ব্বর অপরিপক্ক ভুল পরিকল্পনা ও পরামর্শ অনুসারে তাড়াহুড়ো করে লোক দেখানো কাজ করা হয়, তবে এই অবস'া আরো ভয়ংকর হবে, তা বলার অবকাশ রাখেন।

ঢাকা শহরের যানজটের কারণ জিজ্ঞেস করলে বলা হয় রিকশা ও ফুটপাত দখল। যদি বলি ভাই যে সকল রাসত্মায় রিকশা চলে না, সে সকল রাসত্মায় যানজটের কারণ কি? তাহলে বলবে এলোপাথারি বাস রাখা। ফুটপাত দখল করে রাখে হকার, বাস ও রিকশা নিয়ম না মেনে রাসত্মায় চলে, ফলে সৃষ্টি হয় যানজট। তাই বিগত দিনে যানজট নিয়ন্ত্রণে ঢাকা শহরের ট্রাক চলাচল নিয়ন্ত্রণ, বাস নিয়ন্ত্রণ, মানুষকে পর্বত সমান ফুটওভার ব্রিজ দিয়ে চলার ব্যবস'া, ট্রেনের সময় পরিবর্তন, বিভিন্ন রাসত্মায় রিকশা নিষিদ্ধ, ফুটপাত হতে হকার উচ্ছেদসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন' সমাধান আসেনি বরং বেড়েছে।

পাঠকগণ একটু লক্ষ্য করলে দেখুন যে, সকল বিষয়ে সিদ্ধানত্ম গ্রহণ করা হয়েছে তার সবকিছুই সাধারন মানুষের জীবনের সাথে সম্পর্কিত। শুধু প্রাইভেট কার বিষয়ে কোন সিদ্ধানত্ম গ্রহণ করা হয়নি। ঢাকার যে সকল রাসত্মায় বর্তমানে যানজটের সৃষ্টি হচ্ছে, সেই সকল রাসত্মায় শুধু প্রাইভেট গাড়ীর অধিপত্য। প্রাইভেট গাড়ী দখল করছে রাসত্মা আর ফুটপাত। কিন' এ ব্যক্তিগত যানবাহন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যনত্ম কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং জনগনের টাকায় পাকিং, ফ্লাইওভার মতো প্রকল্প গ্রহণ করে ব্যক্তিগত যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত করা হচ্ছে বা করার পরিকল্পনা গ্রহণ করছে।

প্রাইভেট গাড়ী কেন নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা হয় না, তা আশা করি সকলের অনুমেয়। তথাপিও একটু ব্যাখা করছি, প্রথমত যারা সিদ্ধানত্ম নেন তারা এই যানবাহনে চলাচল করেন। তারা তাদের সুবিধা নিশ্চিত করে বা করার মানসিকতা নিয়ে সিদ্ধানত্ম গ্রহণ করেন। দ্বিতীয়ত এ সাথে জড়িত প্রাইভেট গাড়ী, তেল, পাকিং, ফ্লাইওভার সংক্রানত্ম ব্যবসা। ঋণপ্রদানকারী গোষ্ঠীর সহযোগিরা (যেমন বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি) তারাও সকল কিছু নিয়ন্ত্রণে কথা বললেও প্রাইভেট গাড়ী নিয়ন্ত্রণে কথা বলে না। কারণ ঋণের ব্যবসার সাথে সাথে প্রাইভেট গাড়ী সংক্রানত্ম ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই যেন তাদের অন্যতম দায়িত্ব। ঢাকা শহরের এই অব্যাহত যানজটের প্রেক্ষিতে তারা আবারো হয়তো ঋণ প্রদান করবে নতুন গবেষণা বা প্রকল্পের জন্য। সমাধান হোক না হোক তাদের ব্যবসা হবেই, কারণ ঋণের অর্থতো পরিশোধ করতে হবে দেশের জনগনকে। যানজট একটি লাভজনক ব্যবসা। তার পরিসমাপ্তি হবে তখন যখন মানুষের সুবিধা নিশ্চিত করে পরিকল্পনা করা হবে।

ঢাকা শহরের অধিকাংশ মানুষ বাসে, হেটে, রিকশায় ও সাইকেলে যাতায়াত করে। কিন' স্বাধীনতার পর থেকে আজ পর্যনত্ম বাস সার্ভিসের মান নিম্নমূখী হয়েছে। অধিকাংশ বাসে চলাচল এ প্রকার যন্ত্রণাদায়ক এবং অর্থদন্ডের শামিল। বাস কাউন্টারগুলোতে মানুষের দাড়ানো অবস'া কি তা নিজেই প্রতিদিন দেখছেন। আর একটি অদ্ভুত বিষয় হচ্ছে, কাউন্টারগুলোকে অব্যাহতভাবে স'ান ত্যাগ করতে হচ্ছে। যেমন সিটি কলেজে যে কাউন্টারগুলো ছিল তা এসেছে এলিয়েন্স ফ্রান্সিসেসর কাছে, ঝিগাতলা কাউন্টার চলে এসেছে ধানমন্ডি ৪/এ কাছে। তথাকথিত পরিকল্পনাকারী ও সরকারের সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলো এত টাকার ঋণের প্রকল্পের পর একটি মানসম্মত বাস কাউন্টারও নিশ্চিত করতে পারেনি, এ হচ্ছে জনগনের পরিবহন বাসের অবস'া।

আসুন রিকশার কথা দেখি, ঢাকায় বিভিন্ন রাসত্মায় রিকশা উচ্ছেদের সময়, জনগনকে তুষ্ট করতে ললিপপের মতো কিছু বিআরটিসি বাস নামানো হয়েছিল। এ সকল বাসগুলো কোথায় গিয়েছে? কেন গিয়েছে তা সকলের অনুমেয়। আমরা জনগনও তুষ্ট। ফলাফল নিউমার্কেটের সামনে প্রাইভেট গাড়ীগুলোর পার্কিং ব্যবস'া। আর আমরা সাধারণ জনগনের নিউমার্কেট থেকে কখনো কখনো সিটি কলেজ পুলিশ বক্স পর্যনত্ম সরু লম্বা রিকশার লাইনে অপেক্ষায়। সমপ্রতি দেখছি নিউমার্কেটে পিছনে একটি মার্কেট হয়েছে, ঐ মার্কেটের ১০০০ গাড়ী পার্কিংর ব্যবস'া রয়েছে, রয়েছে হেলিকাপ্টারের যাবার ব্যবস'া। বড়লোক ও প্রাইভেট গাড়ীর মালিকগণ কিভাবে যাবে তা বুঝেছি, কিন' ঐ মার্কেট পুরোপুরি চালু হলে সাধারণ মানুষ এই সরু রাসত্মায় রিকশা বা হেঁটে কিভাবে যাবে তা বোধগম্য নয়। এই সরু রাসত্মায় রাজউক কি বুঝে এতবড় একটি মার্কেটের অনুমোদন দিয়েছে তাও একটি বিস্ময়।

স্বাস'্য অর্থনীতি ও পরিবেশকে প্রধান্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যখন হাঁটাকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। তখন আমাদের দেশে হাঁটার অবস'া কি? আমি আর এ বিষয়ে ব্যাখায় যাই না, কারণ আমরা সাধারণ মানুষকে নিয়মিত এই তিক্ত অভিজ্ঞতা নিয়েই চলতে হয়। শুধু একটি বিষয়ে অদ্ভুত বিষয়ে আপনাদের দৃষ্টি আর্কষণ করছি। ঢাকার যাতায়াত পরিকল্পনা নাকি তৈরি হচ্ছে, পথচারীদের অগ্রাধিকার দিয়ে। তবে কেন একজন মানুষকে পর্বত সমান ফুটওভার ব্রিজ পার হতে হবে? কেন জ্রেবা ক্রসিং থাকবে না? পৃথিবীর কোন সভ্য দেশে হেটে চলার জন্য মানুষকে এ ধরনের পর্বত অতিক্রম করতে হয়? পরিকল্পনাবিদ, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি একবারও ভাবেন না? একজন বৃদ্ধ, শিশু, মহিলা বা গর্ভবতী মানুষ কিভাবে এই পর্বতে উঠবে? নূন্যতম এককিলোমিটার হাটার পর কোন মানুষের পক্ষে কি এই পর্বত সমান ফুটওভার ব্রিজ অতিক্রম সম্ভব? হাতে কোন মালামাল থাকার পর কি এই ব্রিজ স্বাভাবিকভাবে অতিক্রম সম্ভব? অবশ্যই সম্ভব নয় করো পক্ষে। তথাপিও কেন ঋণে টাকা নিয়ে জেব্রা ক্রসিংগুলো তুলে দিয়ে ফুটওভার ব্রিজ করা হচ্ছে তা বিস্ময়কর।

অদ্ভুত লাগে ভাবতে পথচারীদের অগ্রাধিকার প্রদানের এই অবস'া। সংবিধান অনুসারেও হেটে চলাচলকারী মানুষগুলো প্রধান্য পাওয়া উচিত। কিন' অদ্ভুত হলেও সত্য শরীরের ঘাম ঝড়িয়ে, কষ্ট করে চলাচলকারী মানুষকে পর্বত সমান ব্রিজ অতিক্রম করতে হয়। আরো অদ্ভুত হচ্ছে অনেক স'ানে আইন প্রয়োগকারী লোকদের নিয়োগ করা মানুষকে ফুটওভার ব্রিজে উঠতে বাধ্য করা হচ্ছে । আমি নিজেও একটু হাটার পর এই পর্বতে উঠতে পারি না, হাপিয়ে উঠি, বেশ কয়েকবার বাকবিতন্ডা হয়েছে। গুটি কয়েক মানুষের বাহন গাড়ী অপেক্ষা একটি বড় অংশের মানুষ হেঁটে যায়, তাদের জন্য কেন জ্রেবা ক্রসিং থাকবে না? এই অধিকাংশ সাধারণ মানুষ কেন রাসত্মায় হাটতে অগ্রাধিকার পাবে না? অধিকাংশ মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়ে যানজট নিরসন আর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠান, এগুলো মানুষের সাথে উপহাস বৈ অন্য কি? যারা ফুটওভার ব্রিজের জন্য পরিকল্পনা বা সুপারিশ করেন, তাদের পরীক্ষামূলক একমাস এই ব্যবস'া যাতায়াতের জন্য বাধ্য করা উচিত। যদি তারা নিজেরা এই ব্যবস'ায় চলতে পারেন, তবেই তা মানুষের জন্য উম্মুত্ত করা উচিত।

জলাবদ্ধতা ঢাকার একটি ভয়ংকর অবস'া। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রশ্ন্‌ হচ্ছে এই জলাবদ্ধতা কেন সৃষ্টি হয়েছে? সহজ ও সরল উত্তর ভূল পরিকল্পনার কারণ। কিন' কারা, কেন, কিভাবে এই ভুল পরিকল্পনা গ্রহণ করেছে তা কি তলিয়ে দেখা হবে? এই ভুল পরিকল্পনার জন্য কত অর্থ খরচ করা হয়েছে? কারা দিয়েছে? পরবর্তীতে সিদ্ধানত্ম গ্রহনের পূর্বে এই বিষয়গুলো বিবেচনা করা কি বাঞ্চনীয় নয়? কারণ এই জলাবদ্ধতার জন্য দায়ী সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও বিশ্বব্যাংক এবং এডিবি-র মতো ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো। ঋণ প্রদানকারী এই প্রতিষ্ঠানগুলোর ঋণের অর্থে বক্সকালভার্ট নির্মাণ করে ঢাকা খালগুলো ধ্বংস করছে সরকারী সংস'ার কতিপয় ব্যক্তিবর্গ এবং তাদের দোসর কতিপয় পরিকল্পনাকারী। তখন বলা হয়েছিল এই বক্সকালভার্ট হলে নানা সুবিধা হবে, তাদেরই প্রতিষ্ঠান হয়তো পরিবেশ ইমপ্যাক্ট স্ট্যাডি ও এসেমেন্ট রিপোর্ট প্রণয়ন করছে। মন ভুলানো পরিকল্পনায় আমরা অনেকেই মুগ্ধ ছিলাম। পরিবেশকর্মীদের দাবিতে তখন অহেতুক চিৎকার মনে হয়েছে। আর ফলাফল এখন বর্তমান ঢাকার ৪৩টি খাল গিলে খেয়েছে তথাকথিত পরিকল্পনাকারী, অসাধু কর্মকর্তা এবং বিশ্বব্যাংক ও এডিবি-র মতো প্রতিষ্ঠানের চক্র। তাতে তাদের লাভ বৈ ক্ষতি হয়নি। প্রতিবছর আবার পরিস্কার ও উন্নয়নের নামে ঋণ দিয়েছে, লুটপাটও হয়েছে। এখন আবার ঋণ দেবে খালগুলো উদ্ধারে বা অন্যকোন উপায়ে এই জলাবদ্ধতা হ্রাস, ঋণের ব্যবসা অব্যাহত হয়তো থাকবে। কিন' আমাদের শিক্ষা কি? আমরা কি আবারো এভাবেই পরিকল্পনা ও সিদ্ধানত্ম গ্রহণ করবো বা সায় দেবো?

সরকারী সংস'া ও ঋণপ্রদানকারী সংস'াগুলো আমাদেরই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের সমস্যাকে পুজি করে, ব্যবসা করছে একটি চক্র। আমাদের সমস্যাকে চক্র করে অব্যাহত ব্যবসা হতে মুক্তির পথ খুজতে হবে। তবে পরবর্তীতে যে কোন পরিকল্পনা পূর্বে একটি সিদ্ধানত্ম গ্রহণ করা প্রয়োজন। বিগত দিনের প্রকল্পগুলো কেন ব্যর্থ হয়েছে? কারা লাভবান হয়েছে? যদি আমরা সুনিপুনভাবে বিগত কাজগুলো হতে শিক্ষা নিতে পারি তবে যানজট ও জলাবদ্ধতা হতে মুক্তি। নয়তো আবারো কোন প্রকল্প ব্যবসায়ীর পন্য হবে জনগন... চলতেই থাকবে যানজট ও জলাবদ্ধতার সমস্যা ও ব্যবসা।

মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০১০

যানজট, জলাবদ্ধতা: অতঃপর হয়নি শিক্ষা?

ঢাকা শহরের যানজট ও জলাবদ্ধতা প্রাকৃতিক দুযোর্গসহ বিভিন্ন কারণে একটি বহুল আলোচিত সমস্যা। এ সমস্যা আজকের নয়, অনেক দিনেরই। এ দুই সমস্যার জন্য বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ নিয়ে কি পরিমান গবেষণা আর প্রকল্প বাসৱবায়ন হয়েছে তার ইয়ত্তা নেই। তবে ঋণের টাকা এবং তথাকথিত পরিকল্পনাকারীদের পরামর্শের ফলাফল বর্তমানের অসহনীয় যানজট এবং জলাবদ্ধতা। পরিকল্পনা ও উন্নয়নের নামে অনেক সংস'া ও ব্যক্তির পকেট ভারী হলেও জনগনের কাধে চেপেছে ঋণ, যানজট ও জলাবদ্ধতা। বতর্মান সংকটের অবস'ায় ভয় হচ্ছে, আবার কোন প্রকল্প আসছে কিনা ! কোন একটি সমস্যাকে টিকিয়ে রাখা একটি ভাল ব্যবসা। ঢাকা শহরের যানজটও হয়তো এ ধরনের একটি বিষয়, তাই অব্যাহত বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সাথে আসছে নতুন নতুন প্রকল্প, আর নিয়মিত ব্যবসা। এর পরিণতিই বা কি হবে? যদি বিগত দিনের মতো অনুউর্ব্বর অপরিপক্ক ভুল পরিকল্পনা ও পরামর্শ অনুসারে তাড়াহুড়ো করে লোক দেখানো কাজ করা হয়, তবে এই অবস'া আরো ভয়ংকর হবে, তা বলার অবকাশ রাখেন।

ঢাকা শহরের যানজটের কারণ জিজ্ঞেস করলে বলা হয় রিকশা ও ফুটপাত দখল। যদি বলি ভাই যে সকল রাসৱায় রিকশা চলে না, সে সকল রাসৱায় যানজটের কারণ কি? তাহলে বলবে এলোপাথারি বাস রাখা। ফুটপাত দখল করে রাখে হকার, বাস ও রিকশা নিয়ম না মেনে রাসৱায় চলে, ফলে সৃষ্টি হয় যানজট। তাই বিগত দিনে যানজট নিয়ন্ত্রণে ঢাকা শহরের ট্রাক চলাচল নিয়ন্ত্রণ, বাস নিয়ন্ত্রণ, মানুষকে পর্বত সমান ফুটওভার ব্রিজ দিয়ে চলার ব্যবস'া, ট্রেনের সময় পরিবর্তন, বিভিন্ন রাসৱায় রিকশা নিষিদ্ধ, ফুটপাত হতে হকার উচ্ছেদসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন' সমাধান আসেনি বরং বেড়েছে।

পাঠকগণ একটু লক্ষ্য করলে দেখুন যে, সকল বিষয়ে সিদ্ধানৱ গ্রহণ করা হয়েছে তার সবকিছুই সাধারন মানুষের জীবনের সাথে সম্পর্কিত। শুধু প্রাইভেট কার বিষয়ে কোন সিদ্ধানৱ গ্রহণ করা হয়নি। ঢাকার যে সকল রাসৱায় বর্তমানে যানজটের সৃষ্টি হচ্ছে, সেই সকল রাসৱায় শুধু প্রাইভেট গাড়ীর অধিপত্য। প্রাইভেট গাড়ী দখল করছে রাসৱা আর ফুটপাত। কিন' এ ব্যক্তিগত যানবাহন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যনৱ কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং জনগনের টাকায় পাকিং, ফ্লাইওভার মতো প্রকল্প গ্রহণ করে ব্যক্তিগত যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত করা হচ্ছে বা করার পরিকল্পনা গ্রহণ করছে।

প্রাইভেট গাড়ী কেন নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা হয় না, তা আশা করি সকলের অনুমেয়। তথাপিও একটু ব্যাখা করছি, প্রথমত যারা সিদ্ধানৱ নেন তারা এই যানবাহনে চলাচল করেন। তারা তাদের সুবিধা নিশ্চিত করে বা করার মানসিকতা নিয়ে সিদ্ধানৱ গ্রহণ করেন। দ্বিতীয়ত এ সাথে জড়িত প্রাইভেট গাড়ী, তেল, পাকিং, ফ্লাইওভার সংক্রানৱ ব্যবসা। ঋণপ্রদানকারী গোষ্ঠীর সহযোগিরা (যেমন বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি) তারাও সকল কিছু নিয়ন্ত্রণে কথা বললেও প্রাইভেট গাড়ী নিয়ন্ত্রণে কথা বলে না। কারণ ঋণের ব্যবসার সাথে সাথে প্রাইভেট গাড়ী সংক্রানৱ ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই যেন তাদের অন্যতম দায়িত্ব। ঢাকা শহরের এই অব্যাহত যানজটের প্রেক্ষিতে তারা আবারো হয়তো ঋণ প্রদান করবে নতুন গবেষণা বা প্রকল্পের জন্য। সমাধান হোক না হোক তাদের ব্যবসা হবেই, কারণ ঋণের অর্থতো পরিশোধ করতে হবে দেশের জনগনকে। যানজট একটি লাভজনক ব্যবসা। তার পরিসমাপ্তি হবে তখন যখন মানুষের সুবিধা নিশ্চিত করে পরিকল্পনা করা হবে।

ঢাকা শহরের অধিকাংশ মানুষ বাসে, হেটে, রিকশায় ও সাইকেলে যাতায়াত করে। কিন' স্বাধীনতার পর থেকে আজ পর্যনৱ বাস সার্ভিসের মান নিম্নমূখী হয়েছে। অধিকাংশ বাসে চলাচল এ প্রকার যন্ত্রণাদায়ক এবং অর্থদন্ডের শামিল। বাস কাউন্টারগুলোতে মানুষের দাড়ানো অবস'া কি তা নিজেই প্রতিদিন দেখছেন। আর একটি অদ্ভুত বিষয় হচ্ছে, কাউন্টারগুলোকে অব্যাহতভাবে স'ান ত্যাগ করতে হচ্ছে। যেমন সিটি কলেজে যে কাউন্টারগুলো ছিল তা এসেছে এলিয়েন্স ফ্রান্সিসেসর কাছে, ঝিগাতলা কাউন্টার চলে এসেছে ধানমন্ডি ৪/এ কাছে। তথাকথিত পরিকল্পনাকারী ও সরকারের সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলো এত টাকার ঋণের প্রকল্পের পর একটি মানসম্মত বাস কাউন্টারও নিশ্চিত করতে পারেনি, এ হচ্ছে জনগনের পরিবহন বাসের অবস'া।

আসুন রিকশার কথা দেখি, ঢাকায় বিভিন্ন রাসৱায় রিকশা উচ্ছেদের সময়, জনগনকে তুষ্ট করতে ললিপপের মতো কিছু বিআরটিসি বাস নামানো হয়েছিল। এ সকল বাসগুলো কোথায় গিয়েছে? কেন গিয়েছে তা সকলের অনুমেয়। আমরা জনগনও তুষ্ট। ফলাফল নিউমার্কেটের সামনে প্রাইভেট গাড়ীগুলোর পার্কিং ব্যবস'া। আর আমরা সাধারণ জনগনের নিউমার্কেট থেকে কখনো কখনো সিটি কলেজ পুলিশ বক্স পর্যনৱ সরু লম্বা রিকশার লাইনে অপেক্ষায়। সমপ্রতি দেখছি নিউমার্কেটে পিছনে একটি মার্কেট হয়েছে, ঐ মার্কেটের ১০০০ গাড়ী পার্কিংর ব্যবস'া রয়েছে, রয়েছে হেলিকাপ্টারের যাবার ব্যবস'া। বড়লোক ও প্রাইভেট গাড়ীর মালিকগণ কিভাবে যাবে তা বুঝেছি, কিন' ঐ মার্কেট পুরোপুরি চালু হলে সাধারণ মানুষ এই সরু রাসৱায় রিকশা বা হেঁটে কিভাবে যাবে তা বোধগম্য নয়। এই সরু রাসৱায় রাজউক কি বুঝে এতবড় একটি মার্কেটের অনুমোদন দিয়েছে তাও একটি বিস্ময়।

স্বাস'্য অর্থনীতি ও পরিবেশকে প্রধান্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যখন হাঁটাকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। তখন আমাদের দেশে হাঁটার অবস'া কি? আমি আর এ বিষয়ে ব্যাখায় যাই না, কারণ আমরা সাধারণ মানুষকে নিয়মিত এই তিক্ত অভিজ্ঞতা নিয়েই চলতে হয়। শুধু একটি বিষয়ে অদ্ভুত বিষয়ে আপনাদের দৃষ্টি আর্কষণ করছি। ঢাকার যাতায়াত পরিকল্পনা নাকি তৈরি হচ্ছে, পথচারীদের অগ্রাধিকার দিয়ে। তবে কেন একজন মানুষকে পর্বত সমান ফুটওভার ব্রিজ পার হতে হবে? কেন জ্রেবা ক্রসিং থাকবে না? পৃথিবীর কোন সভ্য দেশে হেটে চলার জন্য মানুষকে এ ধরনের পর্বত অতিক্রম করতে হয়? পরিকল্পনাবিদ, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি একবারও ভাবেন না? একজন বৃদ্ধ, শিশু, মহিলা বা গর্ভবতী মানুষ কিভাবে এই পর্বতে উঠবে? নূন্যতম এককিলোমিটার হাটার পর কোন মানুষের পক্ষে কি এই পর্বত সমান ফুটওভার ব্রিজ অতিক্রম সম্ভব? হাতে কোন মালামাল থাকার পর কি এই ব্রিজ স্বাভাবিকভাবে অতিক্রম সম্ভব? অবশ্যই সম্ভব নয় করো পক্ষে। তথাপিও কেন ঋণে টাকা নিয়ে জেব্রা ক্রসিংগুলো তুলে দিয়ে ফুটওভার ব্রিজ করা হচ্ছে তা বিস্ময়কর।

অদ্ভুত লাগে ভাবতে পথচারীদের অগ্রাধিকার প্রদানের এই অবস'া। সংবিধান অনুসারেও হেটে চলাচলকারী মানুষগুলো প্রধান্য পাওয়া উচিত। কিন' অদ্ভুত হলেও সত্য শরীরের ঘাম ঝড়িয়ে, কষ্ট করে চলাচলকারী মানুষকে পর্বত সমান ব্রিজ অতিক্রম করতে হয়। আরো অদ্ভুত হচ্ছে অনেক স'ানে আইন প্রয়োগকারী লোকদের নিয়োগ করা মানুষকে ফুটওভার ব্রিজে উঠতে বাধ্য করা হচ্ছে । আমি নিজেও একটু হাটার পর এই পর্বতে উঠতে পারি না, হাপিয়ে উঠি, বেশ কয়েকবার বাকবিতন্ডা হয়েছে। গুটি কয়েক মানুষের বাহন গাড়ী অপেক্ষা একটি বড় অংশের মানুষ হেঁটে যায়, তাদের জন্য কেন জ্রেবা ক্রসিং থাকবে না? এই অধিকাংশ সাধারণ মানুষ কেন রাসৱায় হাটতে অগ্রাধিকার পাবে না? অধিকাংশ মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়ে যানজট নিরসন আর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠান, এগুলো মানুষের সাথে উপহাস বৈ অন্য কি? যারা ফুটওভার ব্রিজের জন্য পরিকল্পনা বা সুপারিশ করেন, তাদের পরীক্ষামূলক একমাস এই ব্যবস'া যাতায়াতের জন্য বাধ্য করা উচিত। যদি তারা নিজেরা এই ব্যবস'ায় চলতে পারেন, তবেই তা মানুষের জন্য উম্মুত্ত করা উচিত।

জলাবদ্ধতা ঢাকার একটি ভয়ংকর অবস'া। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রশ্ন্‌ হচ্ছে এই জলাবদ্ধতা কেন সৃষ্টি হয়েছে? সহজ ও সরল উত্তর ভূল পরিকল্পনার কারণ। কিন' কারা, কেন, কিভাবে এই ভুল পরিকল্পনা গ্রহণ করেছে তা কি তলিয়ে দেখা হবে? এই ভুল পরিকল্পনার জন্য কত অর্থ খরচ করা হয়েছে? কারা দিয়েছে? পরবর্তীতে সিদ্ধানৱ গ্রহনের পূর্বে এই বিষয়গুলো বিবেচনা করা কি বাঞ্চনীয় নয়? কারণ এই জলাবদ্ধতার জন্য দায়ী সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও বিশ্বব্যাংক এবং এডিবি-র মতো ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো। ঋণ প্রদানকারী এই প্রতিষ্ঠানগুলোর ঋণের অর্থে বক্সকালভার্ট নির্মাণ করে ঢাকা খালগুলো ধ্বংস করছে সরকারী সংস'ার কতিপয় ব্যক্তিবর্গ এবং তাদের দোসর কতিপয় পরিকল্পনাকারী। তখন বলা হয়েছিল এই বক্সকালভার্ট হলে নানা সুবিধা হবে, তাদেরই প্রতিষ্ঠান হয়তো পরিবেশ ইমপ্যাক্ট স্ট্যাডি ও এসেমেন্ট রিপোর্ট প্রণয়ন করছে। মন ভুলানো পরিকল্পনায় আমরা অনেকেই মুগ্ধ ছিলাম। পরিবেশকর্মীদের দাবিতে তখন অহেতুক চিৎকার মনে হয়েছে। আর ফলাফল এখন বর্তমান ঢাকার ৪৩টি খাল গিলে খেয়েছে তথাকথিত পরিকল্পনাকারী, অসাধু কর্মকর্তা এবং বিশ্বব্যাংক ও এডিবি-র মতো প্রতিষ্ঠানের চক্র। তাতে তাদের লাভ বৈ ক্ষতি হয়নি। প্রতিবছর আবার পরিস্কার ও উন্নয়নের নামে ঋণ দিয়েছে, লুটপাটও হয়েছে। এখন আবার ঋণ দেবে খালগুলো উদ্ধারে বা অন্যকোন উপায়ে এই জলাবদ্ধতা হ্রাস, ঋণের ব্যবসা অব্যাহত হয়তো থাকবে। কিন' আমাদের শিক্ষা কি? আমরা কি আবারো এভাবেই পরিকল্পনা ও সিদ্ধানৱ গ্রহণ করবো বা সায় দেবো?

সরকারী সংস'া ও ঋণপ্রদানকারী সংস'াগুলো আমাদেরই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষের সমস্যাকে পুজি করে, ব্যবসা করছে একটি চক্র। আমাদের সমস্যাকে চক্র করে অব্যাহত ব্যবসা হতে মুক্তির পথ খুজতে হবে। তবে পরবর্তীতে যে কোন পরিকল্পনা পূর্বে একটি সিদ্ধানৱ গ্রহণ করা প্রয়োজন। বিগত দিনের প্রকল্পগুলো কেন ব্যর্থ হয়েছে? কারা লাভবান হয়েছে? যদি আমরা সুনিপুনভাবে বিগত কাজগুলো হতে শিক্ষা নিতে পারি তবে যানজট ও জলাবদ্ধতা হতে মুক্তি। নয়তো আবারো কোন প্রকল্প ব্যবসায়ীর পন্য হবে জনগন... চলতেই থাকবে যানজট ও জলাবদ্ধতার সমস্যা ও ব্যবসা।